1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক সামরিক ব্যয় সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সামরিক ব্যয় ২০২২ সালে সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউরোপ জুড়ে সামরিক ব্যয়ে তীব্র উল্লম্ফন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই বছর বিশ্বে সামরিক খাতে ব্যয় হয়েছিল দুই লাখ কোটি দুই হাজার ৪০০ কোটি ডলার।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার বৈশ্বিক সামরিক ব্যয় সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে বলেছে, টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে। ইউরোপে সামরিক ব্যয় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্তত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

এসআইপিআরআই জানিয়েছে, এই ব্যয়ের বেশিরভাগই রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুক্ত ছিল। তবে অন্যান্য দেশগুলোও রাশিয়ার হুমকির প্রতিক্রিয়ায় সামরিক ব্যয় বাড়িয়েছে।

এসআইপিআরআই-এর সামরিক ব্যয় এবং অস্ত্র উত্পাদন কর্মসূচির সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি এমন এক চিহ্ন যে আমরা একটি ক্রমবর্ধমান অনিরাপদ বিশ্বে বাস করছি। দেশগুলো একটি অবনতিশীল নিরাপত্তা পরিবেশের প্রতিক্রিয়া হিসাবে সামরিক শক্তি বৃদ্ধি করছে, অদূর ভবিষ্যতে তারা এর উন্নতির প্রত্যাশা করে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com