1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সন্ধ্যার পর বের হলে আইনি ব্যবস্থা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। একই সাথে সন্ধ্যা ৬টার পর বাইরে বের হতেও নিষেধ করেছে সরকার।

বাড়িতে সাধারণ মানুষের শতভাগ অবস্থান নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবারের সাধারণ ছুটিতে জনগণের উদ্দেশে বেশকিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।  যা আগের ছুটিতে ছিল না।  এবারের ছুটিকে অন্যান্য সাধারণ ছুটির মতো মনেও করা যাবে না।

ঘরে-বাড়িতে অবস্থান, সন্ধ্যা ৬টার পর বের হলে আইনি ব্যবস্থাসহ জেলা উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থানের নতুন নির্দেশনা দিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, বর্ণিত ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না।  ছুটিকালীন নিম্নে বর্ণিত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।

১। করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনের জন্য জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।

২। অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবাইকে অনুরোধ করা হলো।

৩।  সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না, এ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪।  এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো

৫।  বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব পালনের জন্য নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারের ছুটিতে বেশকিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো  বিবেচিত হবে না।  যাতে জনগণের ঘরে নিরাপদে অবস্থান শতভাগ নিশ্চিত করা যায়।  তারপরও যারা জরুরি প্রয়োজন ছাড়া আইন না মেনে ঘর থেকে বের হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  সাধারণ ছুটির সাথে আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

সবমিলিয়ে ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com