1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার স্থানীয় জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিস্তানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল।

ফেবারিট হিসেবেই এই ম্যাচ শুরু করেছিল প্রথম বিদেশের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। টুর্নামেন্টের শুরুটাও করেছে ফেবারিটের মতোই। প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৩ গোল।

তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু মারবা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে করেন ৫-০।

৮২ মিনিটে আবার পেনাল্টি পায় বাংলাদেশ। কোনো ভুল করেননি তৃষ্ণা। তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে মেয়েরা।

উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি জাতীয় পতাকা নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে রুমা-জয়নবদের উৎসাহ দিয়েছেন।

আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ

সঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com