1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মাওবাদীদের বোমা হামলায় ১০ পুলিশ সদস্য ও তাদের গাড়িচালক নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) ছত্তিশগড়ের বস্তার জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী মিনিভ্যানে বোমা হামলা চালানো হয়।

নিহত পুলিশ সদস্যরা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর অন্তর্ভুক্ত ছিলেন। ছত্তিশগড় পুলিশের এই বিশেষ বাহিনীর বেশিরভাগ সদস্যই স্থানীয় আদিবাসী এবং তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।

হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

jagonews24

মুখ্যমন্ত্রী বাঘেল টুইটারে জানিয়েছেন, দান্তেওয়াড়ার আরানপুর থানা এলাকায় মাওবাদী সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নকশালবিরোধী অভিযানে গিয়েছিল ডিআরজি বাহিনী। তাদের লক্ষ্য করে একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়িচালক নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাদের আত্মা শান্তিতে থাকুক।

অমিত শাহ এক টুইটে বলেছেন, দান্তেওয়াড়ায় ছত্তিশগড় পুলিশের ওপর কাপুরুষোচিত হামলায় ক্ষুব্ধ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহত জওয়ানদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com