1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১টি মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার এক জাতীয় রক্ষী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গত ১০ দিনের মধ্যে দেশটির উপকূলে অভিবাসীদের ডুবে যাওয়া জাহাজ থেকে ২১০ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এই স্বল্প সময়ে এতো জনের মৃতদেহ উদ্ধারের ঘটনা নজিরবিহীন।

হুসেম এডিন জেবালি নামের ওই কর্মকর্তা বলেন, মৃতদেহগুলো পচনশীল অবস্থায় ছিল, যা থেকে বোঝা যাচ্ছে যে এগুলো বেশ কয়েকদিন ধরে পানিতে ছিল।

ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে অভিবাসীরা পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা চালায়। এদের অধিকাংশ আফ্রিকার সাব-সাহারা অঞ্চল, সিরিয়া ও সুদানের নাগরিক। লিবিয়া উপকূলে কোস্টগার্ডের জোরদার অভিযানের কারণে তিউনিসিয়া থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক মাসগুলোতে বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com