1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

পাকিস্তানে আত্মঘাতী হামলায় সেনাসহ নিহত ১০

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি অস্থায়ী সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন সেনা সদস্য রয়েছে। শুক্রবার দেশটির নিরাপত্তা কর্মকর্তা এবং সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে একটি মসজিদে বোমা হামলায় শতাধিক লোক নিহত হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী একটি দুর্গম উপজাতীয় অঞ্চলের কাছে লাকি মারওয়াত জেলায় বৃহস্পতিবার রাত থেকে সেনারা কয়েক ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘একটি মোটরসাইকেলে আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা বাহিনীর পোস্টের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে।’ এরপরই সেনাবাহিনী ও হামলকারীদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছে এবং গুলি বিনিময়ের সময় সাত হামলাকারী নিহত হয়েছে।

তাৎক্ষনিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তেহরিক-ই-জিহাদ নামের একটি সংগঠন এই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com