1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চাল উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

শেরপুর : শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চাল উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকায় চৌকিদার জহুরুল হকের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধারের পর থেকে ওই চৌকিদার এখন পর্যন্ত পলাতক রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দিয়েছেন।
চৌকিদার জহুরুল হকের মোবাইল নাম্বারে ফোন করলে তার ছেলে পরিচয় দিয়ে একজন বলেন, কোন এক মানিক ওই চাল তাদের বাড়িতে রেখে গেছিল। এ ব্যাপারে তারা কিছুই জানে না।
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন বলেন, আমাকে প্রশাসন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com