1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সুদানে বিমান হামলা চলছে

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অবস্থানের ওপর বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। শনিবার আরএসএফের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।

সুদানের সামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে ১৫ এপ্রিল সামরিক বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে উপ-প্রধান হিসেবে রাখা হয়েছে আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোকে। বেসমারিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর ইস্যুতে এই দুজনের মধ্যে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়।

দুই বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ দেশের নিরাপদ অঞ্চলে পৌঁছানোর জন্য বা সুদান থেকে বেরিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রা করছে।

বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৭২ ঘণ্টা বাড়ানো সত্ত্বেও, সুদানে যুদ্ধ অব্যাহত রয়েছে। রাজধানী খার্তুমের কিছু অংশ এবং আশেপাশের এলাকায় নিয়মিত বিমান হামলা, ট্যাংক ও আর্টিলারি হামলা হয়েছে।

আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর পর থেকে তার যোদ্ধাদের ওপর বোমা হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি আলোচনা করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com