1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৮ বছরের শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এবিসি নিউজ জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে।

সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা রাত ১১:৩১ টার দিকে ক্লিভল্যান্ড থেকে হয়রানির বিষয়ে একটি ফোন কল পান। তারা ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মেক্সিকোর নাগরিক, যিনি নেশাগ্রস্ত, সশস্ত্র এবং পলাতক।

পুলিশ নিহতদের পরিচয় বা সন্দেহভাজন ব্যক্তির সাথে তাদের সম্ভাব্য সম্পর্ক প্রকাশ করেনি। তবে জানিয়েছে, নিহতরা সবাই হন্ডুরাস থেকে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com