1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাঞ্জাবে কারখানায় গ্যাস লিক, মৃত ১১

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রতের পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও চার জন। রোববার লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ জন নারী এবং দুই শিশু রয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী তিওয়ানা বলেন, ‘অবশ্যই গ্যাস লিক করে এই কাণ্ড ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে  উদ্ধার কাজ চালাচ্ছে।’

তিনি জানান, গ্যাসের উৎস কী, কী ধরনের গ্যাস কারখানায় ছড়িয়েছে, তা এখনও জানা যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী তদন্ত করছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান টুইটারে জানিয়েছেন, লুধিয়ানার গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটন দুঃখজনক। পুলিশ, সরকার, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com