1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানকে ৬-০ গোলে হারিয়ে আশা জাগিয়েছিল। আজ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। অবশ্য আজ সিঙ্গাপুর জিতলে বাংলাদেশকে পেছনে ফেলে তারা চলে যেত দ্বিতীয় রাউন্ডে। প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে এগিয়ে ছিল।

ম্যাচ শেষে প্রবাসী বাংলাদেশিরা মেয়েদের বীরোচিত সংবর্ধনা দেয় রাস্তার দুপাশে দাঁড়িয়ে।

এদিন ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ফলও পায় দ্রুত। ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন প্রীতি।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটেই আবারও পেনাল্টি পায় বাংলাদেশ। আবারও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করে ফেলেন প্রীতি। আর ৬২ মিনিটে সুলতানা আক্তারের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে ২ ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও দ্বিতীয় রাউন্ডে উঠেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ফিলিপাইন ও ভারত।

আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com