1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাখমুতে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত: যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গত ৫ মাসে ইউক্রেনের বাখমুত শহরে দুই পক্ষের লড়াইয়ে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। এছাড়া ৮০ হাজার সেনা আহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিবরি নতুন প্রকাশিত গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে এই কথা জানান।

যুক্তরাষ্ট্র বলেছে, নিহতদের অর্ধেক সেনাই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্য। মঙ্গলবার (২ মে) বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।

সাংবাদিকদের কিবরি বলেন, বাখমুত দিয়ে দনবাসে রুশদের ব্যাপক হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া প্রকৃত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ কোনো ভূমি দখল করতে পারেনি।

তিনি বলেন, আমাদের ধারণা বাখমুতে রাশিয়া লক্ষাধিক হতাহতের মুখে পড়েছে। এর মধ্যে ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। গত বছরের ডিসেম্বর মাস শুরুর পর থেকে এই হিসাব করা হয়েছে।

কিবরি বলেন, মূল কথা হলো রাশিয়ার আক্রমণাত্মক প্রচেষ্টা কয়েক মাস লড়াই এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর তাদের কাছে পাল্টা আঘাত হিসেবে ধরা দিয়েছে।

তিনি জানান, বাখমুতে ইউক্রেনের কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাবেন না। কারণ এখানে তারা ভুক্তভোগী, রাশিয়া আক্রমণকারী।

বিবিসি বলেছে, এই সংখ্যা যদি নির্ভুল হয় তবে রুশ হতাহতের সংখ্যা যুদ্ধ শুরুর আগে বাখমুত শহরের মোট জনসংখ্যা-৭০ হাজারের বেশি। গত বছর থেকে বাখমুতের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com