1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

উইমেন্স সুপার লিগের লড়াই হবে ‘অস্ত্র’ দিয়ে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : চারটি দল নিয়ে চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবলের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘উইমেন্স সুপার লিগ’। তার আগে সোমবার (০১ মে) উন্মোচন হয়েছে টুর্নামেন্টের বল ও ট্রফি।

লিগের অফিসিয়াল বলের নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’। অর্থাৎ দিয়েই শিরোপার জন্য লড়াই করবেন নারী ফুটবলাররা।

ফিফা অনুমোদিত এই বলটি বিশেষভাবে তৈরি করেছে ভারতের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিভিয়া স্পোর্টস। এই প্রথম ফিফা অনুমোদিত কোন বলে থাকছে বাংলায় লেখা নাম।

এদিন ট্রফিও উন্মোচন হয়। সুপার লিগের ট্রফিটি তৈরি হয়েছে ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডে। ২২ ইঞ্চি দৈর্ঘে্যর ট্রফিটি ১৮ ক্যারেট সোনা, কপার ও সিলভার দিয়ে তৈরি করা হয়েছে।

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চারটি দলের ফ্র্যাঞ্চাইজি কারা হচ্ছে সেটা এখনও প্রকাশ করা হয়নি। আগে জানা গিয়েছিল টুর্নামেন্ট শুরু হবে ১৫ মে থেকে। কিন্তু আজ জানা গেল হচ্ছে না। কয়েকদিন পিছিয়ে শুরু হতে পারে। তবে কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে জানা যাবে ১৩ মে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই সুপার লিগের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কে-স্পোর্টস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com