1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : নেপালের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হতে যাচ্ছে। প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাচ্ছে হিমালয়ের দেশটি।

এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। এতে এশিয়া কাপের মূলপর্বে খেলার টিকিট পেয়ে গেছে তারা।

ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল সোমবার। বৃষ্টির কারণে সেটি রিজার্ভ ডেতে গড়ায়। কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আরব আমিরাতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় নেপাল।

বাঁহাতি স্পিনার ললিত রাজবংশির ঘূর্ণিতে ৩৩.১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

রাজবংশি মাত্র ১৪ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার সন্দ্বীপ লামিচানে ও করন ছেত্রীর।

জবাবে ২২ রানে ৩ উইকেট হারালেও গুলশান ঝা ও ভিম শারকির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। গুলশান ৬৭ আর ভিম ৩৬ রানে অপরাজিত থাকেন।

নেপাল এশিয়া কাপে খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com