1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পরিবার নিয়ে সৌদি আরবে মেসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কি প্যারিস ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন? ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক? মেসিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই।

প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) মেসির সময়টা মনের মতো কাটছে না। তাই ক্লাব ছাড়তে পারেন আর্জেন্টাইন খুদেরাজ, এমন গুঞ্জন অনেক দিন ধরেই। এর মধ্যে বার্সেলোনার ফেরার খবর আসছে, আসছে সৌদি লিগে যোগ দেওয়ার চমকপ্রদ খবরও। তবে এই সব কিছুই এখন পর্যন্ত গুঞ্জন।

মেসিকে কি গুঞ্জনকে সত্যি করতে যাচ্ছেন? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এখন পরিবার নিয়ে সৌদি আরবে। যদিও এখনই অন্য কিছু ভাবার কারণ নেই। মেসি রিয়াদ গেছেন মূলত ছুটি কাটাতে।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে সোমবার মেসির সৌদিতে সময় কাটানোর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘সৌদি আরবের পর্যটনদূত মেসি এবং তার পরিবার সৌদিতে দ্বিতীয়বারের মতো ছুটি কাটাতে আসায় আমি খুশিমনে স্বাগত জানাচ্ছি।’

পরের টুইটে মেসির কয়েকটি ছবি পোস্ট করেন সৌদির পর্যটনমন্ত্রী, যেখানে দেখা যায়- আর্জেন্টাইন তারকা সৌদির রোদ পোহাচ্ছেন, ঐতিহ্যবাহী ক্যারম বোর্ড খেলছেন এবং আরেক জায়গায় সৌদির হরিণকে দুই ছেলেসহ ঘাস খাওয়াচ্ছেন।

এর আগে ইনস্টাগ্রামে মেসি নিজেই সৌদি আরবকে নিয়ে একটি স্পন্সরড পোস্ট করেন। তার সর্বশেষ পোস্টে তিনি সৌদি আরবের ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করেছেন। বলা যায় প্রশংসাই করেছেন দেশটির সবুজায়ন নিয়ে।

উপরে নীল আকাশ এবং নিচে সবুজ ঘাস। একই সঙ্গে রয়েছে সারিবদ্ধ খেজুরগাছ। এমন একটি ছবি দিয়ে মেসি লিখেন, ‘কে ভেবেছিল, সৌদি আরব এত সবুজ? যখনই পারি, আমি এই দেশের অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com