1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে ১১৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিপাতের পর উত্তর ও পশ্চিম রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে অন্তত ১১৫ জন মারা গেছে। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিভু হ্রদের সীমান্তবর্তী ওয়েস্টার্ন প্রভিন্সে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বন্যার পানিতে বাড়িঘর এবং অবকাঠামো ভেসে গেছে।

রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি (আরবিএ) তাদের ওয়েবসাইটে বলেছে,‘গত রাতে যে বৃষ্টিপাত হয়েছে তা উত্তর ও পশ্চিম প্রদেশে বিপর্যয় সৃষ্টি করেছে। বর্তমানে, এই প্রদেশগুলোর প্রশাসন ১১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।’

আরবিএ-এর  টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে কাদায় তলিয়ে থাকা বাড়ি, ভূমিধসের কারণে বিচ্ছিন্ন সড়ক এবং প্লাবিত ক্ষেত দেখা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্যার পানি এখনও বাড়ছে, যা ‘আরও মানুষের জীবন হুমকির কারণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com