1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান, যিনি পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয় করছেন, তিনি বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা চলমান স্কুল ছুটির মধ্যে ভ্রমণে এসেছিল।

ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com