1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পিএসজির কোচ হচ্ছেন মরিনহো

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এএস রোমার কোচ হোসে মরিনহো আগামী মৌসুমে ফ্রান্সে আসতে যাচ্ছেন! ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে তারা আলাপ-আলোচনা চলছে জোর কদমে। আগামী মৌসুমে ক্রিস্টফে গালতিয়েরের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।

পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস ইতোমধ্যে কথা চালাচালি করতে শুরু করেছেন মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে। ক্যাম্পোস চাচ্ছেন তার পুরনো বন্ধু মরিনহোকে পিএসজির ম্যানেজার হিসেবে আনতে। তিনি মনে করছেন দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ পিএসজির জন্য যথাযথ এবং উপযুক্ত।

এবারের মৌসুমটি অপ্রত্যাশিতভাবে কাটছে পিএসজির জন্য। তারা ফ্রেঞ্চ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। লিগ ওয়ানের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকলেও এ পর্যন্ত ম্যাচ হেরেছে ৬টি!

অন্যদিকে মরিনহোর তত্ত্বাবধানে রোমা গেল মৌসুমে ইউরোপা কনফারেন্স কাপ জিতেছে। বর্তমানে তারা ইতালিয়ান সিরি’আ লিগে সপ্তম স্থানে রয়েছে। ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে চতুর্থ স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে।

রোমার সঙ্গে অবশ্য মরিনহোর চুক্তির মেয়াদ রয়েছে ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু কাতারি বোর্ড যদি মরিনহোকে চেয়ে বসেন তাহলে এই চুক্তিতে কি আসে যায়?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com