1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ইমরান খান আল-কাইদার ট্রাস্ট মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে তাকে রেঞ্জার্স বাহিনী নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ক্ষোভ প্রকাশ করে ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরপরই পুলিশের মহাপরির্দশক বিবৃতিতে ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে আকবর নাসির খান জানান, আল-কাইদার ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের আইন প্রণেতা ফাইসাল চৌধুরী ইমরান খানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পিটিআই নেতা মুসারারাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এই মুহূর্তে ইমরান খানের ওপর নির্যাতন করছে….তারা ইমরান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবের সঙ্গে কিছু একটা করছে।’

পিটিআইয়ের কর্মকর্তারা ইমরান খানের আইনজীবীর একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, ওই আইনজীবী আহত হয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

এদিকে, ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি বলেও দাবি করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com