1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৮ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। পরে পুলিশ জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। বুধবার পুলিশ লাইনসে তৈরি করা অস্থায়ী আদালতে তোষাখানা মামলায় অভিযুক্ত করেছে আদালত। একই দিন আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিও করেন আদালত।

আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে ইমরান খানের আইনজীবী খাজা হারিস এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি এনএবির আওতার মধ্যে পড়ে না। এছাড়া এনএবি এখনও মামলার প্রতিবেদন প্রকাশ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com