1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ইমরান খান গ্রেপ্তারে উত্তাল পাকিস্তান: সংঘর্ষে নিহত বেড়ে ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।

এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍েঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com