1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

২ সপ্তাহের জামিন পেয়েছেন ইমরান খান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহের জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় এ জামিন মঞ্জুর  করেছে।

সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে ‘অবৈধ এবং বেআইনি’ বলে ঘোষণা করার একদিন পরে ইসলামাবাদ হাইকোর্ট এ আদেশ দিলো।

শুক্রবার বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন।

পাকিস্তানি সংবাদমাদ্যম ডন নিউজ জানিয়েছে, ইমরানের আইনজীবীরা জামিন আবেদনের সঙ্গে চারটি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন। এতে ইসলামাবাদ হাইকোর্টকে ইমরানের বিরুদ্ধে সব মামলা একত্রিত করতে এবং তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলার বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর ইমরান খানের জামিন আবেদনের শুনানি শুরু হয়। দুপুর ১টার দিকে জুমার নামাজের বিরতি দেওয়া হয়। দেড় ঘণ্টা পর পুনরায় জামিন আবেদন শুনানি শুরু করেন আদালত।

মঙ্গলবার একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে যান। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এ ঘটনায় সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের এই গ্রেপ্তারকে বৈধ ঘোষণা করে এবং আট দিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার ইমরানের এই গ্রেপ্তার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারের আদেশকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা দেয়। একইসঙ্গে আদালত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের জামিন শুনানির আদেশ দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com