1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

মিয়ানমার উপকূলে মোখার আঘাতে নিহত ৩

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় মোখা পুরোপুরি আঘাত হানার আগেই মিয়ানমার উপকূলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। উপকূলীয় এলাকায় বাড়িঘরের ছাদ উড়ে গেছে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মোখা মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে।

মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিতওয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোন টাওয়ার, নৌকা এবং ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোকো দ্বীপপুঞ্জের ক্রিড়া ভবনগুলির ছাদ উড়ে গেছে।

রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, সিতওয়ের নিচু এলাকার রাস্তাঘাট ও বাড়ির নিচের অংশ প্লাবিত হয়েছে। প্রবল বাতাসে মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়ায় বেশিরভাগ এলাকায় টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com