1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

লজ্জায় রাজস্থান, বেঙ্গালুরু পেল জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : রোববার লজ্জায় ডুবেছে রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে অলআউট হয়েছে মাত্র ৫৯ রানে। যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর।

অন্যদিকে কোহলি-ডু প্লেসিসরা পেয়েছে ১১২ রানের বিরাট জয়। এই জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে তুলেছে তারা। ১২ ম্যাচ থেকে কোহলিদের সংগ্রহ এখন ১২ পয়েন্ট। তারা অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। হাতে আছে আরও দুই ম্যাচ। অন্যদিকে ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান আছে ষষ্ঠ স্থানে। প্লে-অফ খেলতে হলে শেষ ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি অন্যদের হারও প্রত্যাশা করতে হবে তাদের।

এদিন আগে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিসের ৫৫, গ্লেন ম্যাক্সওয়েলের ৫৪ ও অনুজ রাওয়াতের করা অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে বেঙ্গালুরু ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে।

যে দলে যশস্বী জয়সাল ও জস বাটলারের মতো ব্যাটসম্যান আছে তাদের জন্য ১৭২ রান ব্যাপার হওয়ার কথা না। কিন্তু আজ দুজনেই ২ বল করে খেলে ডাক মেরে সাজঘরে ফেরেন। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইনআপ। ১০.৩ ওভারে তারা অলআউট হয় মাত্র ৫৯ রানে।

রাজস্থানের হয়ে শিমরন হেটমায়ার সর্বোচ্চ ৩৫ রান করেন ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায়। ১০ রান করেন জো রুট। বাকিদের রান ছিল ০,০,৪,৪,১,০,২,০,০।

বল হাতে বেঙ্গালুরুর ওয়েন পার্নেল ৩ ওভারে ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ১.৩ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন কর্ণ শর্মা। আর ৩ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল।

তার আগে রাজস্থানের হয়ে অ্যাডাম জাম্পা ও কেএম আসিফ ২টি করে উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com