1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

ব্যালট বাক্স পাহারার আহ্বান এরদোয়ানের

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সমর্থকদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা শেষ হয় বিকেল ৫টার দিকে।

তিনি বলেন, গণতন্ত্রকে সমুন্নত রেখেই সারা দেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এরদোয়ান আরও বলেন, এখন হচ্ছে ব্যালট বাক্স পাহারা দেওয়ার সময়। ফলাফল চূড়ান্ত না হওয়ার পর্যন্ত আমরা আমাদের নাগরিকদের ইচ্ছা রক্ষা করে যাবো।

এর আগে নিজের ভোট দেওয়ার পর এরদোয়ান বলেন, কোনো সমস্যা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।

এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

এই নির্বাচনে, ছয় কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশ-বিদেশ থেকে ভোট দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথমবারের মতো ভোট দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com