1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

ব্রাজিলে পুলিশ স্টেশনে পুলিশ কর্মকর্তা কর্তৃক ৪ সহকর্মীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারায় একটি পুলিশ স্টেশনে এক পুলিশ কর্মকর্তা তার ৪ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন।

স্থানীয় সময় রোববার ভোরে সিয়ারা প্রদেশের ক্যামোসিম শহরের সিভিল পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ব্রাজিলের পুলিশ বিভাগ ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় এক নিরাপত্তাকর্মী  সংবাদমাধ্যম জিওয়ানকে জানান, গুলি করে ৪ সহকর্মীকে হত্যার পর সন্দেহভাজন পুলিশ কর্মকর্তা পুলিশের একটি গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে তিনি একটি মিলিটারি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।

তবে কী কারণে ওই পুলিশ কর্মকর্তা তার ৪ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন তা জানাতে পারেনি ব্রাজিলের পুলিশ বিভাগ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com