1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

হায়দরাবাদকে বিদায় করে প্লে-অফে গুজরাট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবারও লক্ষ্যপানে দুর্বার গতিতে এগিয়ে চলছে। সোমবার রাতে শুভমান গিলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে সানরাইজার্স হায়দরাবাদের বিদায়ঘন্টা বাজিয়ে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে নিলো হার্দিক পান্ডিয়ার দল। হায়দরাবাদকে তারা হারিয়েছে ৩৪ রানের ব্যবধানে।

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমে যায় হায়দরাবাদ।

এই জয়ের ফলে ১৩ ম্যাচ ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে রয়েছে হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের পর দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হলো সানরাইজার্সের। কারণ বাকি থাকা দুটি ম্যাচ জিতলেও হায়দরাবাদ কিংবা দিল্লির আর সেরা চার দলে যাওয়া সম্ভব নয়।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাট। তবে দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে ১৪৭ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন শুভমান গিল। ৩৬ বলে ৪৭ রান করে সাই সুদর্শন আউট হলে ভাঙে এই জুটি। ৫৮ বলে ১০১ রান করে আউট হন শুভমান গিল। ১৩টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

শেষের দিকে একের পর এক উইকেট পড়েছে, কিন্তু রান ওঠেনি বেশি। যার ফলে শুভমান আর সুদর্শনের গড়া ভিতের ওপর বড় স্কোর হয়নি। ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করতে পেরেছে তারা। হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে একাই ৫ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ১টি করে উইকেট নেন মার্কো জানসেন, ফজল হক ফারুকি এবং টি নটরাজন।

জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা লাগলেও মিডল অর্ডারে হেনরিক ক্লাসেন ৪৪ বলে ৬৪ রান করেন। শেষ দিকে ভুবনেশ্বর কুমার ২৬ বলে ২৭ রান এবং মায়াঙ্ক মান্কান্ডে ৯ বলে ১৮ রান করলে ৯ উইকেটে ১৫৪ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা ৪টি করে ভাগাভাগি করে নেন ৮ উইকেট। ১ উইকেট নেন জশ দয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com