1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

১৩ বছর পর ফাইনালে ইন্টার মিলান

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৩ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। মঙ্গলবার দিবাগত রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে স্বদেশি ক্লাব এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-০) ২০১০ সালের পর ফাইনালে নাম লিখিয়েছে তারা। সেবার হোসে মরিনহোর নেতৃত্বে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল ব্ল্যাক অ্যান্ড ব্লুজরা।

প্রথম লেগে এসি মিলানের মাঠে ২-০ গোলে জিতেছিল ইন্টার। এগিয়ে থেকেও ফিরতি লেগে ঘরের মাঠে দারুণ লড়াই করে লাওতারো-লুকাকুরা। যদিও প্রথমার্ধে জালের নাগাল পায়নি তারা। নাগাল পেতে দেয়নি এসি মিলানকেও।

বিরতির পর ৭৪ মিনিটে এগিয়ে যায় গ্রাস স্নেকরা। এ সময় বক্সের মধ্যে ডানদিকে থেকে রোমেলু লুকাকু বল বাড়িয়ে দেন লাওতারো মার্টিনেজকে। তিনি বল পেয়েই কাছের পোস্টে গোলরক্ষক বরাবর শট নেন। বল গোলরক্ষক মাইক মাইগনানকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।

বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি এসি মিলান। তাতে ইন্টার মিলানের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিলো রেড অ্যান্ড ব্ল্যাকরা।

এই প্রথম চ্যাম্পিয়নস লিগে মিলানকে হারিয়ে ফাইনালে আসলো ইন্টার। এর আগে ২০০২-০৩ ও ২০০৪-০৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দুই দফা এসি মিলানের কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার।

তবে ৫০ বছর পর এই প্রথম চলতি মৌসুমে চার-চারবার এসি মিলানকে হারালো ইন্টার মিলান। ১৯৭৩-৭৪ মৌসুমে একবারই এসি মিলানকে চার-চারবার হারাতে পেরেছিল তারা।

আরও একটি অবাক করা বিষয় হলো- এবারই প্রথম চারবারের মুখোমুখিতে একবারও ইন্টারের জালের নাগাল পায়নি মিলান।

আগামী ১০ জুন তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার মিলান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com