1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

মাজেদের ফাঁসি দেশের জন্য স্বস্তির : আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি বাংলাদেশের জন্য স্বস্তির বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘এটা (ফাঁসি কার্যকর) আমাদের জন্য স্বস্তির; পর্যায়ক্রমে সকল বঙ্গবন্ধুর সকল খুনিদের এনে রায় কার্যকর করা হবে।’

শনিবার (১১ এপ্রিল) রাত ১২ টা ১ মিনিটে মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। এর পর তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে, রায় কার্যকর করা অবশ্যই আমার একটা স্বস্তি আছে। এরা হচ্ছে প্রকৃত খুনি, এদেরকে সমাজে রাখাটাই উচিত না। আমরা যে এটা কার্যকর করতে পেরেছি নিশ্চয় এটা আমাদের জন্য এক বিরাট স্বস্তির ব্যাপার।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেটা রক্ষা করা হয়েছে। আমি আগেও বলেছি, যারা বাইরে আছেন ইনশাআল্লাহ আমরা তাদের সকলকে এ রায় কার্যকর করার স্বার্থে বাংলাদেশ এন এ তাদের রায় কার্যকর করব।’

এদিকে, ফাঁসি কার্যকরের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপার, জেল সুপার, ডেপুটি জেলার, সিভিল সার্জনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১০টা ৫৫ মিনিটে ফাঁসির প্রস্তুতি দেখতে কারাগারে যান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

ফাঁসি কার্যকরের বিষয়টি আগে থেকে নিশ্চিত ছিল। তাই রাত ১০টার পর আবদুল মাজেদকে তার সেলে গিয়ে তওবা পড়িয়েছেন কারা মসজিদের ইমাম। কারা সূত্র জানায়, চিৎকার করে কেঁদে তওবা পড়েছেন ক্যাপ্টেন মাজেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com