1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজের বাড়ি ছেড়ে দিলেন ব্যারিস্টার সুমন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

হবিগঞ্জ : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসকদের থাকার জন্য নিজের বাড়ি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১২ এপ্রিল) তার হবিগঞ্জের চুনারুঘাটের বাড়ি চিকিৎসকদের থাকার জন্য দেওয়ার কথা জানান।
ব্যারিস্টার সুমন বলেন, তার বাড়িতে ডাক্তারসহ ১৭ জন কর্মকর্তা থাকতে পারবেন। সিভিল সার্জনের অনুমতির পর বাড়িটি ডাক্তারদেরকে থাকার জন্য বুঝিয়ে দেওয়া হবে।

চিকিৎসকরা যেন তার বাড়িতে থেকে নিরাপদে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে পারেন এজন্য বাড়িটি তাদের থাকার জন্য দিচ্ছেন।

চিকিৎসকদের থাকার ব্যবস্থা করতে পারলে তারা আরও বেশি সেবা দিতে পারবে বলে মনে করেন তিনি।

বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ সব কর্মকর্তাদের (মোট ১৭ জন) সুবিধার্থে নিজ পরিবারের সাথে পরামর্শ করে তিনি চুনারুঘাটে নিজের ডুপ্লেক্স বাসা ছেড়ে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএ মুমিন উদ্দিন চৌধুরীর কাছে প্রস্তাব আকারে ইতোমধ্যেই তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। যেকোনো সময় ডাক্তাররা তার বাসায় উঠতে পারবেন।

ব্যারিস্টার সুমন ছাড়া তার পরিবারের অন্য সদস্যরা আমেরিকায় থাকেন। এর আগে ব্যারিস্টার সুমন তার নিজের গাড়ি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় হস্তান্তর করেছেন। এছাড়া অসহায়দের মাঝে নিজের বেতনের ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com