1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধুর খুনি মাজেদের দাফন হলো শ্বশুরবাড়িতে

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। পরে ভোরে মাজেদের মরদেহ নারায়ণগঞ্জে তার শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে শ্বশুরবাড়িতে মাজেদের মরদেহ দাফন করা হয়। মাজেদের স্ত্রী সালেয়া বেগমের এক চাচা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আজিজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে খুনি মাজেদের মরদেহ তার জন্মস্থান ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা গ্রামে দাফনের কথা উঠলে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশে শনিবার রাত সাড়ে ৮টা থেকে সেখানে অবস্থান নেন উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

বঙ্গবুন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদের মরদেহ কোনোভাবেই ভোলায় দাফন করতে দেয়া হবে না বলে তারা ঘোষণা দেন। পরে মাজেদের মরদেহ নারায়ণগঞ্জে দাফন হয়েছে শুনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাড়ির সামনে থেকে সরে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com