1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘২ হাজার কোটি টাকা দাও, হ্যারি কেন নিয়ে যাও’

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক : ১০০ কোটি পাউন্ড খরচা করে অত্যাধুনিক স্টেডিয়াম বানিয়ে বিশাল অঙ্কের ঋণে চাপা পড়েছে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার। এছাড়া বাকি রয়েছে খেলোয়াড়দের ট্রান্সফার ফি পরিশোধ করাও। সবমিলিয়ে প্রায় ৭২০ মিলিয়ন পাউন্ড ঋণ এখন স্পারসদের।

সেই ঋণ পরিশোধ করতে উপায়ন্ত না পেয়ে, দলের অন্যতম সেরা খেলোয়াড় হ্যারি কেনকে বিক্রি করার পরিকল্পনাই করেছে লন্ডনের ক্লাবটি। হ্যারি কেনকে বিক্রির জন্য তার পেছনে ২০০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২ হাজার ১শ কোটি টাকা) প্রাইস ট্যাগ লাগিয়েছে স্পার্সরা।

টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভির মোতাবেক ক্লাবটির এখন একটাই লক্ষ্য, হ্যারি কেনকে বেচে দেয়া। এক্ষেত্রে তাদের স্লোগানই যেন হয়ে গেছে, ‘২ হাজার কোটি টাকা দাও, হ্যারি কেন নিয়ে যাও।’ এত চড়া মূল্যে হ্যারি কেনকে কেউ কিনতে রাজি হবে কি না তা আলোচনা বিষয়বস্তুই বটে।

তবে সত্যি সত্যিই যদি হ্যারি কেনের বদলে ২০০ মিলিয়ন পাউন্ড পায় টটেনহ্যাম, তাহলে এটি হয়ে যাবে ক্লাব ফুটবলের ইতিহাসে ট্রান্সফার ফি’র রেকর্ড। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে পেতে ১৯৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল প্যারিস সেইন্ট জার্মেই।

এমন নয় যে, সাম্প্রতিক সময়ে ফর্মটা খারাপ যাচ্ছে হ্যারি কেনের। বরং অসমাপ্ত মৌসুমেও ২৫ ম্যাচে ১৭ গোল করে ফেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। এছাড়া সবশেষ বিশ্বকাপে ৬ গোল করে জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।

এতকিছুর পরেও, কোন ক্লাব যদি হ্যারি কেনকে দলে নিতে ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি হয়, তাহলে টটেনহ্যাম চেয়ারম্যান খুশি মনে এই দলবদলে সাক্ষর করবেন বলে জানাচ্ছে ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com