1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

৮১ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে মুম্বাই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে আরও এক পা এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার রাতে এলিমিনেটর ম্যাচে মুম্বাই আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।

আগামীকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। এরপর ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব জুটি এগিয়ে নেয় দলকে। তারা দুজন তৃতীয় উইকেটে ৩৮ বলে ৬৬ রান যোগ করে।

এরপর দ্রুত ফেরেন তারা ‍দুজন। ১০৪ রানের মাথায় সূর্য ৩৩ রান করে ও ১০৫ রানের মাথায় ফেরেন গ্রিন। তার ব্যাট থেকে ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় আসে সর্বোচ্চ ৪১ রান।

এরপর তিলক ভার্মার ২২ বলে করা ২৬ ও নেহাল ওয়াদেরা ১২ বলে ২৩ রান করে দলীয় সংগ্রহকে বড় করতে দারুণ অবদান রাখেন। তাতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ পায় মুম্বই ইন্ডিয়ান্স।

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে লক্ষ্ণৌও ২ উইকেট হারায়। প্রিরাক মানকাদ ৩ রান করে ও ঝড়ের আভাস দিয়ে কাইল মায়ার্স ফেরেন ১৮ রান করে।

এরপর মার্কাস স্টয়েনিস ও ক্রুনাল পান্ডিয়া জুটি স্বপ্ন দেখাতে শুরু করেন লক্ষ্ণৌকে। এই জুটি ভাঙার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬.৩ ওভারেই অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।

স্টয়েনিস ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন। এছাড়া মায়ার্স ১৮ ও দীপক হুদা করেন ১৫ রান। বাকিদের মধ্যে ৮ রানের বেশি কেউ করতে পারেনি।

লক্ষ্ণৌর ব্যাটিং লাইনআপ এলেমোলে করে দেন আকাশ মাধওয়াল। তিনি ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট। আইপিএলের ইতিহাসে প্লে-অফে এটিই সেরা বোলিং ফিগার। ম্যাচসেরাও হন তিনি।

তার আগে লক্ষ্ণৌর নাভীন-উল-হক ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৪টি ও যশ ঠাকুর ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন।

ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আগামীকাল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাট ও মুম্বাই। রোববার রাতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com