1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে নারী নিহত, আহত তিন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বন্য শুকরের কামড়ে আমেনা নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নারী ও শিশুসহ আরও তিনজন।
রবিবার বেলা দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের ভেতরে জঙ্গলে লাকরি কাটতে গেলে তারা এ হামলার শিকার হন।
নিহত আমেনা (৪৫) পূর্ব সমশ্চুড়া গ্রামের হাবিবুর রহমান এর স্ত্রী। আহতরা হলেন- নিহতের ছেলে রিয়াদ (১২) ও লক্ষীকুড়া গ্রামের সোহরাব আলীর স্ত্রী কোহিনূর বেগম (৪৮)।
স্থানীয়রা জানান, সকাল দশটার দিকে ইকোপার্কের ভিতরে সাইট ভিউ টাওয়ারের পাশের জঙ্গলে লাকরি কাটতে যান আমেনা, আমেনার ১২ বছর বয়সী ছেলে রিয়াদ। এসময় আকস্মিক একটি বন্যশুকর তেড়ে এসে তাদের উপর হামলা করে উপর্যুপরি কামড়ে গুরুতর আহত করে। সামান্য সময়ের ব্যবধানে পাশ্ববর্তী রেস্ট হাউজ সংলগ্ন টিলায় লাকড়ি কাটতে যাওয়া কোহিনূর বেগমকেও কামড়ে গুরুতর আহত করে শুকরটি।
এসময় আহতদের চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে গত শুক্রবার বন্য শুকরের কামড়ে গুরুতর আহত হয়ে বুরুঙ্গা গ্রামের নুরুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com