1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মিথিলার সঙ্গে বিয়েবিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন সৃজিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। এরই মাঝে জোর গুঞ্জন উড়ছে, বিয়েবিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশের পর বিষয়টি দুই বাংলায় চর্চায় পরিণত হয়।

বিয়েবিচ্ছেদের জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন সৃজিত মুখার্জি। বরং মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে সেখান থেকে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন সৃজিত।

গুঞ্জনের বিষয়ে সৃজিতের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। সংবাদমাধ্যমটিকে সৃজিত বলেন— ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’

গত বছরের নভেম্বরে গুঞ্জন চাউর হয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। এ দুই তারকার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এর সূচনা হয়েছিল। পরবর্তীতে মিথিলা দাবি করেন— ‘এটি মিথ্যা, অনৈতিক।’

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার পরিচয়। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com