1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনবার বিয়ে করেছেন শাহরুখ খান

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি বলা হয় শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানকে। তাদের ২৯ বছরের দাম্পত্য জীবনে নেই কোনো কলঙ্কের দাগ। মাঝে মধ্যে স্ত্রীর গুণের বর্ণানা দিতেও দেখা যায় শাহরুখকে। গৌরিও শাহরুকে নিয়ে বলেন নানা কথা। দীর্ঘ চলার পথে গুঞ্জন, গুজব ছাপিয়ে এক সুতোই বাঁধা আছেন তারা।

এবার শাহরুখ গৌরিকে ঘিরে অবাক করা এক তথ্যা প্রকাশ্যে এলো। একবার নয়, তিনবার নাকি বিয়ে করেছে শাহরুখ খান। এমন তথ্য দেখে হয় তো চমকেই যাবেন বলিউড বাদশার ভক্তরা।

একটু খুলেই বলা যাক। শাহরুখ খানের বয়স তখন ১৮, গৌারির ১৪। দিল্লির পঞ্চশিলা ক্লাবে দেখা হয়েছিল তাদের। গৌরিকে একটি ছেলের সঙ্গে নাচতে দেখেন শাহরুখ। ১৯৯১ সালের ২৫ অক্টোবর সাত পাকে বাঁধা পড়লেন তারা।

বিয়ের পরে নানা সমালোচনার মধ্যে পড়তে হয় তাদের। একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়েটা মানতে পারেননি গৌরির পরিবারও৷

জানা গেছে, গৌরিকে প্রায় ৩ বার বিয়ে করতে বাধ্য হন শাহরুখ৷ প্রথমে তারা রেজিস্ট্রি বিয়ে করেন, তারপর ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখমতে পঞ্জাবি ওয়েডিং৷ গৌরিরই নাকি ইচ্ছে ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছেই শাহরুখ পূরণ করেন।

বর্তমানে শাহরুখ-গৌরির তিন ছেলেমেয়ে। বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। আরিয়ান ও সুহানা দেশের বাইরে পড়াশোনা করছেন। আব্রাম মুম্বাইয়ে মা-বাবার কাছে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com