1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘খুব শিগগির বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব’

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বিভিন্ন ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি চর্চিত হতে দেখা যায়নি কীর্তি সুরেশকে। তবে গত কয়েক বছর ধরে নিজের বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন।

কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উড়ছে, বাবা-মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করতে যাচ্ছেন কীর্তি সুরেশ। এরই মধ্যে পাত্র চূড়ান্ত করেছেন তার বাবা-মা। আর এ বিয়েতে সম্মতিও দিয়েছেন কীর্তি সুরেশ। তবে তার হবু বর কে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এ নিয়ে কথা বলতেও দেখা যায়নি কীর্তিকে।

কীর্তি সুরেশের পরবর্তী সিনেমা ‘মামানান’। চলতি মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন কীর্তি। এসময় তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কীর্তি বলেন— ‘খুব শিগগির বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।’

এবারই প্রথম নয়, এর আগেও কীর্তি সুরেশের বিয়ের গুঞ্জন নিয়ে হইচই পড়ে গিয়েছিল। দুই বছর আগে গুঞ্জন চাউর হয়েছিল, কেরালার এক শিল্পপতিকে বিয়ের জন্য মত দিয়েছেন কীর্তি। যদিও পরে তা গুজব বলে প্রমাণিত হয়েছিল।

কীর্তি সুরেশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দসরা’। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করেন শ্রীকান্ত ওডেলা। গত ৩০ মার্চ মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘মামানান’। পলিট্রিক্যাল-থ্রিলার ঘরানার এ সিনেমায় তার সহশিল্পী ফাহাদ ফসিল। এছাড়াও কীর্তির হাতে রয়েছে তেলেগু ভাষার ‘ভোলা শঙ্কর’, তামিল ভাষার ‘সাইরেন’সহ বেশ কটি সিনেমার কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com