1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন তাসকিন-জাকির, নতুন মুখ দিপু-মুশফিক

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মিরপুরে ১৪ জুন আফগানিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। একমাত্র টেস্টের জন‌্য রোববার ১৫ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরি থাকায় খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব‌্যাটসম‌্যান শাহাদাত হোসেন দিপু ও রংপুর বিভাগের পেসার মুশফিক হাসান।

এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দুজনই আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি।

২১ বছর বয়সী দিপুর ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার ব‌্যাটসম‌্যান। ঠাণ্ডা মাথায় ব‌্যাটিং করতে পারেন বলে এরই মধ‌্যে নজর কেড়েছেন দিপু। ব‌্যাটিং পরিসংখ‌্যানও প্রশংসনীয়। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম‌্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে।
মুশফিকের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবে মাত্র এক বছর হলো। ২০ বছর বয়সী পেসারকে বেশ প্রতিশ্রুতিশীল মনে করছেন নির্বাচকরা। পরিসংখ‌্যানও তার পক্ষে কথা বলছে। ১৩ ম‌্যাচে ৪৯ উইকেট পেয়েছেন। রয়েছে ৩টি পাঁচ উইকেটও। দুজন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। সেখানে ভালো করায় জাতীয় দলের দুয়ার খুলে গেছে।
স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com