1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় অধিক আউশ ধান আবাদের লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার সকালে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রণোদনা বিতরণ করে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮ ইউনিয়নের ৬৬০ জন কৃষকের প্রত্যেককে কৃষি প্রণোদনা হিসেবে পাঁচ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা আলমগীর কবীর জানান, করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উপজেলায় কৃষি প্রণোদনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com