1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৮ ছাড়িয়েছে। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তার। এরপর হয়তো তিনি অবসরে যাবেন। আর অবসরে যাওয়ার পর নিজেই একটি ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘ক্লাবের মালিক হওয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। এই বিষয়টি নিয়ে আমি গেল কয়েক বছর আগে ভেবেছি। আমি একটি ফুটবল ক্লাবের মালিক হতে পছন্দ করবো। বর্তমানে আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি। হয়তো বড়জোড় আর দুই-তিন বছর খেলবো।’

রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। এ বিষয়ে সিআরসেভেন বলেছেন, ‘আমি জানতাম আমার সৌদি আরবে আসাটা আরও অনেকেকে পথ দেখাবে। করিব বেনজেমা এসেছেন। আরও অনেকে আসবেন। আগামী দুই-তিন বছরের মধ্যে সৌদি প্রো লিগ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লিগে পরিণত হবে। বিশ্বের সব তারকারা এখানে আসুক, এটা সমস্যা না। আমরা যেটা চাই সেটা হলো এখানে প্রতিদ্বন্দ্বিতা হোক।’

জানা গেছে, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, এন’গলো কান্তে, অ্যাঙ্গেল ডি মারিয়া, ইয়াগো আসপাস ও রবার্ত ফিরমিনো সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com