1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভেঙে যাচ্ছে নেহা কাক্কর এর সংসার?

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা। এদিকে, জোর গুঞ্জন উড়ছে— ভেঙে যাচ্ছে নেহা-রোহানের সংসার।

মূলত, গত ৬ জুন ছিল নেহা কাক্করের জন্মদিন। এ উপলক্ষে রাত ১২টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন ৩৫ বছরে পা দেন নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে।

আত্মীয়-স্বজনের ভিড়ে সবাই খুঁজছিলেন নেহার স্বামী রোহানপ্রীত সিংকে। কিন্তু জন্মদিনের পার্টির কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে। রোহানপ্রীতও নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীকে শুভেচ্ছা জানাননি। তারপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন রোহান? তবে কি আলাদা থাকছেন তারা? নেটদুনিয়ায় এ নিয়ে জোর চর্চা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি নেহা।

চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের, প্রথম দেখাতেই প্রেম। রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা সাতপাকে বাঁধা পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com