1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মিয়ামিতে যাওয়ার আগে চীনে মেসি

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চে ভরপুর ছিল শেষ সপ্তাহ। পিএসজি ছেড়ে লিওনেল মেসি কোথায় যাচ্ছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। মেসির বাবা বার্সেলোনাতে যাওয়ায় আলোচনা ছড়াচ্ছিল, মেসি ফিরছেন পুরোনো ঠিকানায়।

কিন্তু সপ্তাহের শেষ দিকে মেসি নিজেই ঘোষণা দেন, বার্সেলোনা কিংবা সৌদি আরবের কোনো ক্লাব নয়, তার ঠিকানা হচ্ছে ইন্টার মিয়ামি। তবে সেখানে যোগ দেওয়ার আগে মেসি এখন পৌঁছে গেছেন চীনে।

শনিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করেন মেসি। সেখানে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার কথা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন মেসির। আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়া উড়াল দেবেন মেসি-ডি মারিয়ারা।

১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে বিশ্বজয়ীরা। এরপর মেসির ঠিকানা হবে মিয়ামি। ২০১৭ সালের পর এবারই প্রথম চীনে গিয়েছেন মেসি। তবে এর আগে আরো ছয়বার মেসির পা পড়েছে দেশটিতে।

মেসিকে স্বাগত জানিয়েছে সমর্থকরা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মেসির জার্সি গায়ে জড়ো হয়েছিলেন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপেও খেলেছিল আর্জেন্টিনা। রাউন্ড অব সিক্সটিনে মেসির দল তাদেরকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com