1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আমি এখন পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়াইনি: দিতিপ্রিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। মাত্র ৫ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান। সেই থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে তার ভাব। ‘দুর্গা’, ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন। তবে ২০১৭ সালে ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করেন।

সময় অনেক গড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি স্কুল-কলেজের পাঠও চুকিয়েছেন দিতিপ্রিয়া, এখন পড়ছেন অনার্স তৃতীয় বর্ষে। ছোট পর্দা ছাড়িয়ে অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব সিরিজে। তার অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে।

২১ বছর বয়সী দিতিপ্রিয়ার অভিনয় ক্যারিয়ারে প্রাপ্তির অনেক পালকই যুক্ত হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে কি এখনো একা? ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী।

দিতিপ্রিয়া রায় বলেন— ‘প্রথম দেখাতেই আমার কারো প্রতি কখনো ভালো লাগা তৈরি হয়নি। আমি এখন পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়াইনি। কারণ একবার সম্পর্কে জড়ালে বের হওয়া বেশ কঠিন। এখন পর্যন্ত তেমন কোনো মনের মানুষ পাইনি, কাউকে দেখে মনে হয়নি এই মানুষটাকে ছাড়া চলতে পারব না। যে দিন কোনো মানুষকে দেখে মনে হবে যে, সে না থাকলে কষ্ট হবে, সে দিনই সম্পর্কে জড়াব।’

দিতিপ্রিয়া মনে করেন প্রেমের সম্পর্কে জড়ালে দায়িত্ব বাড়ে। এ অভিনেত্রী বলেন, ‘তা ছাড়া প্রেমের সম্পর্কে থাকতে হলে যে দায়িত্ববোধ থাকা দরকার, সেটা আমার এখনো তৈরি হয়নি। যে দিন সেই অনুভূতিটা আসবে, তখন আর কিছু ভাবব না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com