1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সাভার লকডাউন ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। একইসাথে সাভারের সঙ্গে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাভারকে লকডাউন ঘোষণা করা হয়। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘করোনার বিস্তার ঠেকাতে সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। এখন থেকে এখানকার কোনো নাগরিক সাভারের বাইরে যেতে পারবে না। আবার পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না। শুধু পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন চলতে পারবে।’

ইউএনও পারভেজুর রহমান জুমন তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সোমবার পর্যন্ত সাভার থেকে করোনা রোগী সন্দেহে ৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আল্লাহর রহমতে ও সাভারবাসীর দোয়ার সবই নেগেটিভ প্রমাণিত হয়েছে। সাভারকে করোনা মুক্ত রাখতে আমিনবাজার বর্ডার, কাউন্দিয়া সীমান্ত, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রিজ, কাশিমপুর সীমান্ত লকডাউন করার জন্য সব ইউপি চেয়ারম্যান, সদস্য ও সেচ্ছাসেবক ভাইদের আদেশ ও অনুরোধ করা হলো।’

সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানীসহ সাভারের আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ওই সব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাদের মাধ্যমে সাভারের লোকজনও করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।

এ কারণে সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানী সংলগ্ন সাভারের আমিনবাজারসহ অন্যান্য প্রবেশপথগুলোয় পুলিশের পাহারা বসানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com