1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

পরিচালকের ওপর চটেছেন সোনাক্ষী

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশ্বের বেশিরভাগ দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে ঘরেই কাটছে মানুষের সময়।

বলিউড তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। কারোনাভাইরাসের কারণে সকল প্রকার শুটিং বন্ধ। তাই অনাকাঙ্ক্ষিত এই ছুটি ঘরে বসে নানা কাজ করে পার করছেন তারা।

কিন্তু এরই মধ্যে বলিউড নির্মাতা বিবেক অগ্নিহোত্রী মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেন। যা দেখে ভীষন চটেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

টু্ইটে সোনাক্ষীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি পোস্ট করেন বিবেক অগ্নিহোত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এই সময় কে শুটিং করে?’ মূলত, পত্রিকায় সোনাক্ষীর আগের শুটিংয়ের একটি ছবি প্রকাশ করা হয় এবং ক্যাপশনে সেটি উল্লেখও করা হয়েছে।

বিবেক অগ্নিহোত্রীর পোস্টের পরিপ্রেক্ষিতে এক টুইটে সোনাক্ষী লিখেছেন, ‘একজন পরিচালক ও কয়েকটি সংস্থার সদস্য হওয়ায় আপনার আরো বেশি খোঁজ রাখা উচিত ছিল। লকডাউনের কারণে সকল স্টুডিও বন্ধ এবং কেউ শুটিং করছে না। ছবির ক্যাপশনে যা লেখা হয়েছে এর মানে এটি পুরোনো ছবি। আরো নিখুঁতভাবে বললে ২০১৯ সালের ৫ নভেম্বর তোলা। আহা! সেই দিনগুলো।’

সোনাক্ষী জানান, ওই দিন ফারাহ খানের একটি শোয়ের শুটিং করছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান।

এছাড়া অন্য আরেক টুইটে বিবেক অগ্নিহোত্রীর টুইটের স্ক্রিনশট পোস্ট করেন সোনাক্ষী। এরপর মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্রের মুখমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ট্যাগ করে ক্যাপশনে লেখেন, ‘যারা গুজব ও এই রকম মিথ্যা খবর একসঙ্গে ছড়ায় তাদের ঠেকানোর উপায় কী? একজন সচেতন নাগরিক হিসেবে ঘরে বসে, সামাজিক দূরত্ব বজায় রেখে, কোনো শুটিং করছি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com