1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের জন্য বাজার খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের যে কৃষিজাত পণ্য উৎপন্ন হয়, সেটার জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোতে, যেখানে আমাদের দেশের মানুষ আছেন, তাদের মধ্যে বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে, ফল-শাকসবজি কিনতে তারা আগ্রহী। সেজন্য এসব দেশের দিকে বেশি নজর দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে আমাদের কৃষিজাত পণ্য রপ্তানিতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ খাতে যাতে বেশি আলোকপাত করা হয়, তিনি সেই নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য বাজারের দিকে নজর দিতে বলেছেন, যাতে এসব দেশ ভালো ক্রেতা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com