1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জনপ্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : জনপ্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড.  শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকার দলীয় সংস সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ জনপ্রশাসনে শূন্য পদের সংখ্যা এবং তা পূরণে সরকারের পরিকল্পনা জানতে চান।

লিখিত জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলছে। শূন্য পদ পূরণের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com