1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

৬৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন ১৯৫৭-৫৮ মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৫৪ গোল করেছিলেন। তার এই রেকর্ডটি গেল ৬৫ বছরে কেউ ভাঙতে পারেনি। অবশেষে সেটি ভেঙে দিলেন ফ্রান্সের বর্তমান অধিনায়ক কালিয়ান এমবাপ্পে।

সোমবার দিবাগত রাতে ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ফ্রান্স। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ফন্টেইনের ৬৫ বছরের পুরনো রেকর্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে এক মৌসুমে তার মোট গোল এখন ৫৫টি।

পাশাপাশি এর মধ্য দিয়ে এমবাপ্পে ছুঁয়ে ফেলেছেন ম্যানচেস্টার সিটির তারকা আরলিং হালান্ডকেও। অবশ্য ফরাসি তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে হালান্ডের সামনে। আজ রাতে ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে সাইপ্রাসের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে গোল পেলেই এমবাপ্পেকে পেছনে ফেলতে পারবেন হালান্ড।

এই জয়ে ‘বি’ গ্রুপের প্রথম লেগের চার ম্যাচের চারটিই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ফ্রান্স। ৪ ম্যাচে তারা ৯ গোল করে হজম করেনি একটিও। ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রিস আছে দ্বিতীয় স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com