1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রাজধানীতে ওষুধের দোকানে ডাকাতির মূলহোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ঢাকা: রাজধানীর কলেজ গেটে বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ‘মূল হোতা’ আলী হোসেন টিটু পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে মোহাম্মদপুরে বসিলার তিন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টিটু মারা যান।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর জোন) আনিস উদ্দিন জানান, দুটি স্থানে ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন ৫ জনকে গত ১২ এপ্রিল গ্রেপ্তার করা হয়। তাদের আজ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আলী হোসেন টিটুর তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে বসিলা এলাকায় গেলে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টিটু মারা যান।

আনিস উদ্দিন বলেন, টিটু এই ডাকাত চক্রের মূল হোতা। তার নেতৃত্বে  ডাকাতি সংঘটিত হয়েছিল। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটের বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com