1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারী উর্বশী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারীর এই তকমা দিয়েছে আইডব্লিউএম বাজ। পাশাপাশি গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার পুরস্কারও পেয়েছেন তিনি। এসব তথ্য জানিয়ে উর্বশী ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

আইডব্লিউএম বাজ অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উর্বশী রাউতেলা লিখেন— ‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর পুরস্কার প্রদানের জন্য আইডব্লিউএম বাজ কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে অধ্যবসায়ের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে নাম জড়িয়েছে উর্বশী রাউতেলার। রেস্তোরাঁ, পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। তবে ২০১৯ সালে উর্বশীর সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন ঋষভ। এসব নিয়ে জলঘোলা কম হয়নি।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com